Skip to content
Loke Seva Shibir
  • Home
  • About Us
  • Our Books
    • Published Books
    • New Titles
    • Forthcoming Titles
    • E-Books
    • Others
  • How to Buy
  • Contact Us
  • My Account
    • Cart
    • Checkout






Home / সমাজতত্ত্ব-রাজনীতি-অর্থনীতি Sociology-Politics-Economics / বিজয়লাল চট্টোপাধ্যায় স্মারকগ্রন্থ
সমাজ-ইতিহাস Social History, সমাজতত্ত্ব-রাজনীতি-অর্থনীতি Sociology-Politics-Economics, সাহিত্য Literature, স্মৃতিচারণা Memoir

বিজয়লাল চট্টোপাধ্যায় স্মারকগ্রন্থ

₹700.00

১২৫তম জন্মবর্ষে শ্রদ্ধাঞ্জলি

বিজয়লাল চট্টোপাধ্যায় স্মারকগ্রন্থ

সম্পাদনা: রামকৃষ্ণ দে ও চন্দন সরকার

প্রকাশকাল: ২৮ ডিসেম্বর, ২০২৩

পৃষ্ঠাসংখ্যা: ৫২০

মাপ: ১/১৬ ডিমাই

ভাষা: বাংলা

মূল্য: ₹ ৭০০

বাঁধাই: হার্ডবাউন্ড

Categories: সমাজ-ইতিহাস Social History, সমাজতত্ত্ব-রাজনীতি-অর্থনীতি Sociology-Politics-Economics, সাহিত্য Literature, স্মৃতিচারণা Memoir Tags: গদ্য, চর্চা, ছেলেবেলা, বাংলা বই, স্মৃতি, স্মৃতিচর্চা
  • Description

বিজয়লাল চট্টোপাধ্যায় (১৮৯৮ – ১৯৭৪) মুক্তিসংগ্রামী চারণকবি, দেশব্রতী ও সাংবাদিক। জন্ম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে। ১৯২০-২১ খ্রিস্টাব্দে বি. এ. পড়ার সময়ে অসহযোগ আন্দোলনে যোগদান ও নদিয়া জেলা কংগ্রেসের সম্পাদক। জীবনের প্রথমদিকে সুভাষচন্দ্র, হেমন্তকুমার সরকার ও কবি নজ়রুলের অনুসারী হলেও, রাজনৈতিক আদর্শে তিনি ছিলেন পরিপূর্ণ গান্ধিবাদী। ১৯২২ ও ১৯২৩-২৪-এ কারাদণ্ড। রবীন্দ্রনাথের আহ্বানে ১৯২৪-২৫ সালে শান্তিনিকেতনে শিক্ষকতা করেছেন। কর্মজীবনে পেশা ছিল সাংবাদিকতা। বহু পত্রিকা সম্পাদনা করেছেন। ‘বঙ্গবাণী’ পত্রিকার সহ-সম্পাদক থাকাকালে তাঁর বিখ্যাত কাব্য ‘সব-হারাদের গান’ প্রকাশিত হয়। ১৯৩০-এ কলকাতার সাংবাদিকতার কাজ ছেড়ে লবণ-সত্যাগ্রহ আন্দোলনের সময়ে নদিয়া জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ ও কারাবরণ। ১৯৩৪-এ ‘আনন্দবাজার পত্রিকা’য় যোগদান; সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকার অন্যতম সংগঠক ও প্রথম সহ-সম্পাদক। ১৯৪২-এ আবার আন্দোলনে যোগ দিয়ে এক বছর জেলে কাটান। পরে ‘দৈনিক লোকসেবক’, ‘কৃষক’, ‘ঊষা’ প্রভৃতি পত্রিকায় সাংবাদিকতা করেন। উত্তরকালে ‘চারণকবি’ হিসাবে খ্যাতি লাভ করেন। রবীন্দ্রকাব্য ও তাঁর জীবনের একজন বিশিষ্ট সমালোচক, স্বয়ং রবীন্দ্রনাথ তাঁর বিশ্লেষণ ও সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। তাঁর রবীন্দ্রনাথ সংক্রান্ত গ্রন্থ ‘বিদ্রোহী রবীন্দ্রনাথ’ ১৯৩২ সালে ইংরেজ সরকার বাজেয়াপ্ত করে। দেশের প্রথম ও দ্বিতীয় সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভায় জনপ্রতিনিধি নির্বাচিত হন। ১৯৪৪ থেকে কৃষ্ণনগরের ‘শ্রীরামকৃষ্ণ পাঠাগার’ নামক সংস্থার মাধ্যমে সমাজ-গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেন। পরবর্তীকালে নদিয়া জেলার বড় আন্দুলিয়ার পল্লি-পরিবেশে আমৃত্যু গঠনমূলক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কাজে লিপ্ত ছিলেন। সমাজ-সংগঠক ও শিক্ষাব্রতী হিসাবে লোক সেবা শিবির স্থাপন করেন।

Related products

  • রবীন্দ্রনাথ ঠাকুর, ব্যক্তিত্ব, বক্তৃতা, প্রবন্ধ, রবীন্দ্রনাথ, Personality গ্রন্থের বক্তৃতাগুলি, প্রবন্ধগুলি মৌলিক, বই, বাংলা বই, বাংলার বই, বাংলা বই পড়ুন, বাংলা বই উপহার দিন, লোক সেবা শিবির, প্রকাশনা
    সাহিত্য Literature

    ব্যক্তিত্ব

    ₹180.00 Add to cart
  • সরলা দেবীর ভ্রমণকথা, সরলা দেবী লিখিত নানা ভ্রমণকথা, সরলা দেবী, ভ্রমণকথা, ভ্রমণ, বাংলা, Sarala Devi
    জীবনী Biography

    সরলা দেবীর ভ্রমণকথা

    ₹240.00 Add to cart
  • সম্পাদক রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, সম্পাদনা, সম্পাদক, বাংলা, বাংলা বই, বাংলা বই কিনুন, বাংলা বই উপহার দিন, Sompadok Rabindanath, Rabindanath, editor
    সাহিত্য Literature

    সম্পাদক রবীন্দ্রনাথ

    ₹375.00 Add to cart
  • সাহিত্য Literature

    প্রবাসী’র রামায়ণ-মহাভারত

    ₹135.00 Add to cart
  • এক শিক্ষাব্রতীর বাল্যবেলা, সূর্যাংশু ভট্টাচার্য , ছেলেবেলা, নস্টালজিয়া, স্মৃতিচর্চা, স্মৃতি, চর্চা, বিশ্বযুদ্ধ, বাল্যবেলা, Ek Shikshabratir Balyabela,বই, বাংলা বই, বাংলার বই, বাংলা বই পড়ুন, বাংলা বই উপহার দিন, সালতামামি, লোক সেবা শিবির, প্রকাশনা
    সাহিত্য Literature

    এক শিক্ষাব্রতীর বাল্যবেলা

    ₹180.00 Add to cart
Copyright © 2026 Loke Seva Shibir
Powered by iWebNet