ব্যক্তিত্ব

₹180.00

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর / অনুবাদ: সৌম্যেন্দ্রনাথ ঠাকুর।

প্রকাশকাল: নভেম্বর ২০১০

পৃষ্ঠাসংখ্যা: ১১০

মাপ: ১/১৬

ভাষা: বাংলা

মূল্য: ₹ ১৮০

 

বক্তৃতা হিসেবে পঠিত এ গ্রন্থের প্রবন্ধগুলি ইংরেজিতেই লিখেছিলেন রবীন্দ্রনাথ, যা সংকলিত হয় Personality গ্রন্থে। ১৯১৬ সালে রবীন্দ্রনাথ আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বক্তৃতা দেওয়ার জন্য আহুত হন। এই উদ্দেশ্যে তিনি জাপান অভিমুখে যান, সেখান থেকেই পরে যান যুক্তরাষ্ট্রে। যাত্রাপথেই Personality গ্রন্থের বক্তৃতাগুলি লেখা হয়। এই বইয়ের প্রবন্ধগুলি মৌলিক। এখানে আলোচিত বিভিন্ন প্রসঙ্গ রবীন্দ্রনাথের অন্যান্য বাংলা রচনায় এলেও এ বইয়ের অন্তর্গত কোনও প্রবন্ধই পূর্বরচিত কোনও বাংলা রচনার অনুবাদ নয়।