লোক সেবা শিবির-এর প্রকাশনায় স্বাগত।

বিশ শতকের মাঝামাঝি, স্বাধীনতার প্রায় পর-পরই, পশ্চিম বাংলার নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠে লোক সেবা শিবির। জনশিক্ষা, বিশেষত স্ত্রীশিক্ষার প্রসার, দৃঢ় বুনিয়াদি সম্প্রীতির এক স্বনির্ভর, সৃজনশীল সমাজ গঠন করাই ছিল এই সংগঠনের লক্ষ্য। এই ধারার অংশ হিসেবে সাহিত্য-সংস্কৃতির প্রতিও সমান দায়বদ্ধ এই সংগঠন।

সময়ের অভিঘাতকে সামলে আজও এই সংগঠন কোনো-না-কোনো ভাবে সক্রিয়। অতীতের কাজকর্মের ধারাবাহিকতার সূত্রেই এর প্রকাশনায় আসা। মূলত ভারততত্ত্ব, তার সঙ্গে সাহিত্য, সমাজচিন্তা এবং সংশ্লিষ্ট নানান বিষয় এই প্রকাশনার বিষয়বস্তু।

কেবল একমুখী প্রকাশনাতেই আবদ্ধ থাকা নয়, পাঠক ও উৎসাহী সমাজ-সংগঠকদের সঙ্গে নানা ভাবে পারস্পরিক কাজকর্মে অংশগ্রহণেও আগামী দিনে সক্রিয় থাকবে লোক সেবা শিবির।

Welcome to the world of Loke Seva Shibir publication.

Loke Seva Shibir was established in a nondescript village of Nadia, West Bengal during the 5th decade of last century, almost after the Independence. To create a self-dependent, secular society this organization had worked for expansion of people’s education, especially women’s, and firm harmony among people.

Since then this organization has come a long way. Along with these resolutions it was equally determined in literary activism. Hence, as a sequence, Loke Seva Shibir has delved into publication of books. Keeping up its past traditions Loke Seva Shibir is publishing books for a couple of years. Primarily concentrating on Indology, it will envisage its publication in literature, social activities and multiple subjects in coming days.

Not only concentrating in one-way publication, Loke Seva Shibir will also take part in different forms of interactions with readers and other social activities in future.

বইয়ের তালিকা – জ্যৈষ্ঠ ১৪৩৩
বইয়ের তালিকা – জ্যৈষ্ঠ ১৪৩৩

.