সমকালীন ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। সাহিত্য-সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রেই এই পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলার পত্রিকার ইতিহাসেও এর উল্লেখযোগ্য ভূমিকা লক্ষ করা যায়। এখান থেকে প্রকাশিত প্রথম পত্রিকা তত্ত্ববোধিনী পত্রিকা-তে সাহিত্য-সংস্কৃতির বিচিত্র প্রকাশে বিজ্ঞান, ভাষা, সংগীত, ভ্রমণ, রামায়ণ-মহাভারত, ধর্ম ইত্যাদি বিবিধ বিষয়ে চর্চার মতো চৈতন্য-চর্চার বিষয়টিও যথেষ্ট কৌতূহলোদ্দীপক ইতিহাস। চৈতন্যদেব সমাজবিপ্লবী রূপে যুগান্তর আনয়ন করে হয়ে ওঠেন ‘ভারত-পথিক’। বাংলা সাহিত্যের ইতিহাসেও তাঁর অবদান অসীম। চৈতন্য-চর্চার ধারায় তত্ত্ববোধিনী পত্রিকা-র মর্যাদাকে চিহ্নিত করতেই এ গ্রন্থের অবতারণা। পাঠক এখানে চৈতন্য-জীবনীর নূতন উপাদানের সাক্ষাৎ পাবেন।
সাহিত্য Literature
চৈতন্যদেব প্রসঙ্গ: তত্ত্ববোধিনী পত্রিকা
₹200.00
মূল্য: ₹ ২০০
সংকলন ও সম্পাদনা: প্রত্যূষকুমার রীত
প্রকাশকাল: জানুয়ারি ২০১৬
পৃষ্ঠাসংখ্যা: ১৪৪
মাপ: ১/১৬
ভাষা: বাংলা
আই এস বি এন: ৯৭৮-৮১-৯২৬৭১০-৬-২
লিংক: https://readbengalibooks.com/index.php/chaitanyadeb.html






