Skip to content
Loke Seva Shibir
  • Home
  • About Us
  • Our Books
    • Published Books
    • New Titles
    • Forthcoming Titles
    • E-Books
    • Others
  • How to Buy
  • Contact Us
  • My Account
    • Cart
    • Checkout






নদিয়ার বেতশিল্প
Home / সাহিত্য Literature / নদিয়ার বেতশিল্প
শিল্পকলা Art, সমাজ-ইতিহাস Social History, সাহিত্য Literature

নদিয়ার বেতশিল্প

₹240.00

দূর্বা প্রামাণিক

প্রকাশকাল: আষাঢ় ১৪৩০

পৃষ্ঠাসংখ্যা: ১২০

মাপ: ১/১৬

ভাষা: বাংলা

মূল্য: ২৪০

বাঁধাই: পেপারব্যাক

আই. এস. বি. এন.: 978-81-956400-7-2

Categories: শিল্পকলা Art, সমাজ-ইতিহাস Social History, সাহিত্য Literature Tags: গদ্য, বাঙালি সংস্কৃতি, বাংলা, বাংলা বই
  • Description

মানুষের সৃজনমনের এবং হাতের ছোঁয়ায় তুচ্ছাতিতুচ্ছ বস্তু অসামান্য শিল্পসৌন্দর্যে ভাস্বর হয়ে ওঠে। ব্যবহারিক প্রয়োজনে কখনও বা আচারগত কারণে অথবা জাদুক্রিয়ার অনুষঙ্গে সৃষ্ট হয়েছে লোকশিল্প। লোকশিল্পের ধারায় বেতশিল্প অন্যতম। মানব সভ্যতার আদি পর্বে কাঠের তৈরি তৈজস মানুষ ব্যবহার করত। বহুকাল থেকেই বেত থেকে তৈরি হয়ে আসছে ধামা, আড়ি, দাঁড়িপাল্লা, ছড়ি। বর্তমান বিশ্বায়নের যুগে অন্দরসজ্জাতে বেতের আসবাবের যথেষ্ট কদর রয়েছে। কিন্তু ভাটা পড়েছে লোকায়ত শিল্পধারায়। সুতরাং পুরাতন ধারাকে বাঁচিয়ে রেখে নতুন উদ্যোগ নিতে গেলে বেতশিল্প নিয়ে পঠনপাঠন এবং গবেষণা একান্ত প্রয়োজন। বাংলা তথা ভারতের অন্যতম প্রাচীন কুটির শিল্প বেতশিল্প।

লেখিকার এই গবেষণায় বেতশিল্পের কাঁচামাল, প্রস্তুত প্রণালী, শিল্পীসমাজের আর্থসামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপট আলোচিত হয়েছে। নানা সমস্যা সত্ত্বেও এর সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎকে অস্বীকার করা যায় না। লোকসংস্কৃতি স্থবির নয়, চলমান এর প্রবাহ। পরিবর্তন, পরিবর্জন, পরিমার্জন সর্বদা এখানে ক্রিয়াশীল। ফলত লোকশিল্পের ক্ষেত্রেও একইভাবে অভিযোজন লক্ষ করা যায়। বেতশিল্প আধুনিক আসবাবপত্র, অন্দরসজ্জা, প্যান্ডেলসজ্জার মাধ্যমে এক বলিষ্ঠ স্থান করে নিয়েছে।

নদিয়া জেলার ইতিহাসের এক ক্ষুদ্র অংশ নিয়ে ভাবনায় এই গ্রন্থ, নদিয়া জেলার বেতশিল্পের ইতিহাসটিকে সংরক্ষিত করার প্রয়াস থেকেই এই কাজ।

Related products

  • জাতীয় শিক্ষানীতি ২০২০, শিক্ষা, জাতীয় শিক্ষানীতি, জাতীয়, শিক্ষানীতি, বাংলা বই, বাংলা বই কিনুন, বাংলা বই উপহার দিন
    শিক্ষা Education

    প্রসঙ্গ: জাতীয় শিক্ষানীতি ২০২০

    ₹150.00 Add to cart
  • সমাজতত্ত্ব-রাজনীতি-অর্থনীতি Sociology-Politics-Economics

    বাঙালি সংস্কৃতিতে সাম্যবাদী চিন্তাধারার প্রভাব ও অন্যান্য

    ₹225.00 Add to cart
  • সাহিত্য Literature

    বদল

    ₹120.00 Add to cart
  • বই, বাংলা বই, বাংলার বই, বাংলা বই পড়ুন, বাংলা বই উপহার দিন, প্যানডেমিক বনাম ইনফোডেমিক, লোক সেবা শিবির, প্রকাশনা
    সমাজতত্ত্ব-রাজনীতি-অর্থনীতি Sociology-Politics-Economics

    প্যানডেমিক বনাম ইনফোডেমিক

    ₹150.00 Add to cart
  • রামায়ণ, রামচন্দ্র, রাম, সীতা, রাম ও সীতা, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, বাল্মীকি ও কৃত্তিবাস, বাল্মীকি, কৃত্তিবাস, পুরাণ, মহাকাব্য, ভারতীয়, ভারতীয় মহাকাব্য, ভারত, বই, বাংলা, বাংলা বই, Loke Seva Shibir, লোক সেবা শিবির
    সাহিত্য Literature

    বাল্মীকি ও কৃত্তিবাসী রামায়ণের চরিত্রনির্মাণ সাদৃশ্য-অসাদৃশ্য

    ₹450.00 Add to cart
Copyright © 2026 Loke Seva Shibir
Powered by iWebNet