ধারালো বিবরণী

₹400.00

 

লেখক: শোভন মুখোপাধ্যায়

সম্পাদনা: রোশনী মুখোপাধ্যায় ও গৌতম মোদক

প্রকাশকাল: পৌষ ১৪৩২

পৃষ্ঠাসংখ্যা: ১১৬ + ১৩টি ছবি

মাপ: ১/৮

ভাষা: বাংলা

মূল্য: ₹ ৪০০

বাঁধাই: হার্ডবাউন্ড

ISBN: 978-81-992368-1-3

শোভন মুখোপাধ্যায় তাঁর কবিতা ও ছড়ার জন্য শান্তিনিকেতনে বিশেষ পরিচিত ছিলেন। শান্তিনিকেতনের চৌহদ্দিতে তিনি যেমন শুধুমাত্র নিমজ্জিত ছিলেন না, তা বোঝা যায় আজ প্রায় চল্লিশ বছর পরেও তৎকালীন ও আজকের রাজনৈতিক, আর্থসামাজিক ব্যবস্থাকে নিয়ে কৌতুকপূর্ণ লেখা ও ছবিতে, যা আজও যুগোপযোগী। সেই কারণে, তাঁর যে চিন্তাভাবনার ব্যাপ্তি, সেটা আরও বড় পরিসরে নিয়ে আসা এই বইটির অন্যতম উদ্দেশ্য।

প্রমথনাথ বিশী ‘রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন’ বইটিতে তাঁর ছাত্রাবস্থার অভিজ্ঞতা কৌতুকপূর্ণ ভাবে প্রকাশ করেছিলেন। একই ভাবে অমিতাভ চৌধুরীর ও অন্নদাশংকর রায়ের লেখার কথাও মনে করা যেতে পারে। এই ধারবাহিকতাকে ধরে রাখা ও মনে রাখার মধ্যে দিয়েই গড়ে উঠেছিল শোভন মুখোপাধ্যায়ের লেখা ও ছবি।
তাঁর জন্মের একশো বছর পূর্তিতে এই বইটি একটি শ্রদ্ধার্ঘ্য।