দুই জীবনের মাঝে

₹150.00

 

মনিকা কান্তিয়েনি

দুই জীবনের মাঝে

অনুবাদ: পার্থ চট্টোপাধ্যায়

প্রকাশকাল: পৌষ ১৪৩১

পৃষ্ঠাসংখ্যা: ৭৬

মাপ: ১/১৬

ভাষা: বাংলা

মূল্য: ১৫০ টা.

বাঁধাই: পেপারব্যাক

ISBN: 978-81-980507-9-3

বিলুপ্ত হয়ে চলা হাজার হাজার প্রাণ-প্রজাতির মত – লুভা আর কাতু – স্পার্ম-তিমির দুই শেষ প্রতিনিধি মৃত্যুর চৌকাঠ পেরিয়ে এসে দাঁড়িয়েছে অনন্ত যাত্রাপথে, অথবা পুনর্জন্মের সম্ভাবনায়। অদূরে দাঁড়িয়ে ধীমান অথচ বিভেদ-জর্জরিত, প্রকৃতিবিচ্ছিন্ন মানুষ – মননে-মস্তিষ্কে অগোছালো, ছন্নছাড়া, বিপথু। কেমন করে লুভা আর কাতু এই ধ্বংসকে প্রতিরোধ করবে; তরুণ বেন-এর সত্তায় মিশে গিয়ে ভ্রান্তির দুর্বিপাক অতিক্রম করবে তারা? কেমন করে বাঁধা হবে সেতু, কেমন করে পরিচয়-সমাজ-সংস্কৃতির দূরত্বকে অতিক্রম করে স্থায়ী হবে বন্ধনের নিরন্তর প্রবাহ, নতুন করে বেঁচে উঠবে আমাদের আবাস এই গ্রহ – তা নিয়েই এই গল্প।

তরুণদের জন্য লেখা এই আখ্যানে সুইটজ়ারল্যান্ডের লেখিকা মনিকা কান্তিয়েনি খুঁজে পান ভিন্ন পরিমণ্ডলে বেড়ে ওঠা দুই তরুণের মধ্যে বন্ধুত্বের আশ্চর্য সম্ভাবনা। দেখতে চেষ্টা করেন ভোগবাদ, জলবায়ু পরিবর্তনের সঙ্কট আর বৈষম্যে দীর্ণ সমাজকে। তাঁর কলমে ভর করে, দৃষ্টিভঙ্গিতে মিশে যায় প্রাণ-প্রকৃতি।

এক ভিন্ন শৈলীতে, এ সময়ের তরুণদের লব্জে, স্পষ্ট ও তীক্ষ্ণ সংলাপের মধ্যে গাঁথা হয়েছে সমগ্র কাহিনী। জার্মানভাষাভাষী নবীনদের মধ্যে যে টিনএজ স্ল্যাং-এর চল রয়েছে, তা বাংলা ভাষায় পাঠযোগ্য করে তোলা অনুবাদকের কাছে কঠিন চ্যালেঞ্জ, সমধিক আনন্দেরও বটে। সাহিত্য অনুবাদ একটি সৃজনশীল কাজ, দেশকাল পরিবর্তনের নিরিখে, ভাষা-সংস্কৃতির ভিন্নতায় তার রূপ ও সজ্জা বিবর্তিত হয়ে চলে। সেই ধারায় এক বিনম্র সংযোজন-প্রয়াস এই অনুবাদ।