বাংলাদেশে বৌদ্ধধর্মের ইতিহাস বিবৃত করতে গেলে সর্বপ্রথম প্রশ্ন ওঠে, এই দেশের ভূমিতে এই ধর্ম কবে এবং কখন প্রথম এসেছিল। বুদ্ধদেব বাংলায় আসার প্রমাণ না থাকলেও, বুদ্ধের প্রায় সমসাময়িক কাল থেকেই বাংলায় যে বৌদ্ধধর্ম প্রচারিত হয়েছিল, সে-বিষয়ে কোন সন্দেহ নেই। এই গ্রন্থের মাধ্যমে চেষ্টা করা হয়েছে পূর্ব ভারতে বিশেষত প্রাচীন বঙ্গে বৌদ্ধধর্মের ইতিহাস তুলে ধরার। এ ছাড়াও, হিউয়েন সাংয়ের পূর্ব ভারত ভ্রমণ সম্পর্কে একটি প্রবন্ধ সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে বোঝা যাবে, তাঁর সময়ে পূর্ব ভারতে কোন্ কোন্ স্থানগুলি বৌদ্ধধর্ম প্রভাবিত ছিল। এ ছাড়াও, বাংলার বিভিন্ন জেলায় বৌদ্ধধর্মের যে অস্তিত্ব আজও বর্তমান, তার অতীত সন্ধানের চেষ্টা করা হয়েছে বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে। এ ছাড়াও, ওড়িশায় বৌদ্ধধর্মের অবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ সংযোজিত হয়েছে। এই গ্রন্থের একটি বিশেষ আকর্ষণ— বৌদ্ধ কবি বঙ্গীশ থেরের কবিতা। এ ছাড়াও, বৌদ্ধ-রামায়ণ ও বৌদ্ধ-মহাভারত সম্পর্কেও তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বইটি পাঠ করলে পাঠক বাংলায় বৌদ্ধধর্মের অতীত ও বর্তমান সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পাবেন।
সমাজ-ইতিহাস Social History, সমাজতত্ত্ব-রাজনীতি-অর্থনীতি Sociology-Politics-Economics, সাহিত্য Literature
অঙ্গ বঙ্গ কলিঙ্গের বৌদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি
₹250.00
The Buddhist Heritage and Culture of Eastern India
সম্পাদনা : ড. সর্বজিৎ যশ
প্রকাশক: অত্তদীপ
পরিবেশক: লোক সেবা শিবির
প্রকাশকাল: মাঘ ১৪৩০
পৃষ্ঠাসংখ্যা: ১২৮
মাপ: ১/১৬ ডিমাই
ভাষা: বাংলা
মূল্য: ₹ ২৫০
বাঁধাই: পেপারব্যাক
ISBN: 978-81-956730-5-6






