Skip to content
Loke Seva Shibir
  • Home
  • About Us
  • Our Books
    • Published Books
    • New Titles
    • Forthcoming Titles
    • E-Books
    • Others
  • How to Buy
  • Contact Us
  • My Account
    • Cart
    • Checkout






ঘুমিয়ে পড়া স্বপ্ন
Home / সাহিত্য Literature / ঘুমিয়ে পড়া স্বপ্ন
সমাজ-ইতিহাস Social History, সমাজতত্ত্ব-রাজনীতি-অর্থনীতি Sociology-Politics-Economics, সাহিত্য Literature, স্মৃতিচারণা Memoir

ঘুমিয়ে পড়া স্বপ্ন

₹150.00

লেখক: পাত্রিক মদিয়ানো

অনুবাদ: অংকুর সাহা

প্রকাশকাল: ভাদ্র ১৪৩০

পৃষ্ঠাসংখ্যা: ৮৮

মাপ: ১/১৬ ক্রাউন

ভাষা: বাংলা

মূল্য: ₹ ১৫০

বাঁধাই: পেপারব্যাক

আই. এস. বি. এন.: 978-81-956400-9-6

Categories: সমাজ-ইতিহাস Social History, সমাজতত্ত্ব-রাজনীতি-অর্থনীতি Sociology-Politics-Economics, সাহিত্য Literature, স্মৃতিচারণা Memoir Tags: গদ্য, চর্চা, ছেলেবেলা, নস্টালজিয়া, বাংলা বই, বিশ্বযুদ্ধ, স্মৃতি, স্মৃতিচর্চা
  • Description

ফরাসি কথাসাহিত্যিক পাত্রিক মদিয়ানোর জন্ম ৩০ জুলাই, ১৯৪৫, দ্বিতীয় মহাযুদ্ধে বিধ্বস্ত প্যারিস শহরে। ভাঙাচোরা শহরটির সঙ্গে পায়ে পা ফেলে বেড়ে উঠেছেন তিনি, প্যারিস হয়ে উঠেছে তাঁর অস্তিত্বের অবিচ্ছেদ্য অঙ্গ।

১৯৬৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘লা প্লাস দে লেতোএল’, তখন তাঁর বয়স তেইশ পূর্ণ করেনি।

তাঁর সাহিত্যের বিষয়বস্তু স্মৃতি, স্মৃতির অবলুপ্তি, স্বরূপত্ব (আইডেন্টিটি) এবং নিহিত পাপবোধ। অসংখ্য, বিচিত্র চরিত্রেরা উঠে আসে তাঁর উপন্যাসের পাতায়— তাঁরা খেটে খাওয়া ছাপোষা, সংসারী মানুষ নন, তাঁদের জীবনে রয়েছে তমসাময় অধ্যায়, অপরাধ, বিশ্বাসঘাতকতা, নাটক, সিনেমা, ফোটোগ্রাফি, গুলিগোলা, প্ল্যানচেট, মৃতের তত্ত্ব, যুদ্ধ, গুপ্তচরবৃত্তি এবং আরও অনেক কিছু। হঠাৎ করে উপন্যাসের পাতায় উদয় হয় তাঁদের, আবার একদিন তাঁরা হঠাৎই হারিয়েও যান। তাঁর বেশিরভাগ লেখাই আত্মজৈবনিক, গদ্যরীতি নির্মেদ, নিস্পৃহ, তাতে একটিও অতিরিক্ত শব্দ নেই, রয়েছে আত্মপরিচয় খুঁজে নেওয়ার প্রচেষ্টা। মদিয়ানোর প্রায় প্রতিটি লেখাই শুরু হয় বাস্তবতায়— একটি মানুষ, একটি ঘটনা অথবা দুর্ঘটনা। পটভূমি প্যারিসের পথ, বাসস্টপ অথবা মেট্রো স্টেশন— কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা অথবা গভীর রাত— আধো অন্ধকারে একটি পুরানো বিল্ডিং; কিন্তু এর পরেই তাঁর স্বপ্ন দেখার সূচনা— অধিকাংশ ক্ষেত্রেই তিনি জানেন না এর পরে কী ঘটতে চলেছে।

বাংলা ভাষায় গ্রন্থাকারে এই-ই তাঁর প্রথম আবির্ভাব।

Related products

  • বই, বাংলা বই, বাংলার বই, বাংলা বই পড়ুন, বাংলা বই উপহার দিন, ঠাকুরবাড়ির ভাষাচর্চা, লোক সেবা শিবির, প্রকাশনা
    শিক্ষা Education

    ঠাকুরবাড়ির ভাষাচর্চা

    ₹570.00 Add to cart
  • জীবনী Biography

    জীবন এত ছোট কেন

    ₹150.00 Add to cart
  • Mrinal Sen
    জীবনী Biography

    মৃণাল সেন – সাক্ষাৎকার প্রবন্ধ চিত্রনাট্য

    ₹500.00 Add to cart
  • সম্পাদক রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, সম্পাদনা, সম্পাদক, বাংলা, বাংলা বই, বাংলা বই কিনুন, বাংলা বই উপহার দিন, Sompadok Rabindanath, Rabindanath, editor
    সাহিত্য Literature

    সম্পাদক রবীন্দ্রনাথ

    ₹375.00 Add to cart
  • বই, বাংলা বই, বাংলার বই, বাংলা বই পড়ুন, বাংলা বই উপহার দিন, প্যানডেমিক বনাম ইনফোডেমিক, লোক সেবা শিবির, প্রকাশনা
    সমাজতত্ত্ব-রাজনীতি-অর্থনীতি Sociology-Politics-Economics

    প্যানডেমিক বনাম ইনফোডেমিক

    ₹150.00 Add to cart
Copyright © 2026 Loke Seva Shibir
Powered by iWebNet